শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

৫০ টি পরিবারের মাঝে লাকসাম বন্ধুমহল এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১৮১

নিউজটি শেয়ার করুন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্ব আজ থমকে গেছে, অসহায় হয়ে পড়ছে মানুষ। কর্মহীন মানুষ আজ জীবিকার অভাবে হাহাকার করছে। ঈদের আনন্দকে একটু ভাগাভাগি করার প্রত্যয়ে নিজেদের ঈদের কেনাকাটার অর্থ দিয়ে অসহায়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের পাশেএসে দাড়িয়েছেন। লাকাসামের মানুষের আস্থা ও ভালোবাসার সংগঠন বন্ধুমহল।

লাকসাম শহরের প্রাণকেন্দ্রে ৫০ টি অসহায়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে ছিলো চাল, ডাল, তেল, সেমাই ও চিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ রবিউল হোসেন হৃদয়, নাঈম, আবু রবিন, কামরুল, শ্রাবণ ও সংগঠনের স্বেচ্ছাসেবক সকল সদস্যবৃন্দ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: