
গণমাধাম্য কর্মী মোর্শেদ হাসিব। করোনার দ্বিতীয় ডোজ টিকা নেয়ার ১০ মাস পর গত সোমবার বুস্টার ডোজ নিয়েছেন। টিকা নেয়ার পর থেকেই জ্বর-সর্দি। বুস্টার ডোজের পার্শ্বপ্রতিক্রিয়া ভেবে নেন মোর্শেদ হাসিব। পরদিন মঙ্গলবারও অবস্থার উন্নতি না হওয়ায় করোনা পরীক্ষা করেন। নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ আসে। মোর্শেদ হাসিবের মতো অনেকে বুস্টার ডোজ নিয়ে করোনা আক্রান্ত হয়েছেন। প্রশ্ন উঠেছে, টিকার বুস্টার ডোজ নেয়ার পরও কেন করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটা স্বাভাবিক ঘটনা। এই টিকার এটাই প্রকৃতি। তবে বুস্টার ডোজে করোনা আক্রান্ত হলেও জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে হয় না। মৃত্যুর হারও অনেক কম। তাই দেরি না করে টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।
যাদের করোনা টিকা প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার পর ছয় মাস পার হয়েছে, তাদের সুরক্ষার জন্য এখন বুস্টার ডোজ দেয়া হচ্ছে। তবে বুস্টার ডোজ দিলে করোনা থেকে শত ভাগ সুরক্ষা মিলবে এমন নয়।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত রোগী পাওয়া গেছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।