সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

যুক্তরাজ্যে ফিরে গেলেন খালেদা জিয়ার পুত্রবধূ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১০৯

নিউজটি শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি যুক্তরাজ্যে ফিরে গেছেন। গতকাল রোববার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বলে জানা যায়।

সূত্র জানায়, শাশুড়ি খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে গত বছর ২৫ অক্টোবর ঢাকায় আসেন পুত্রবধূ শর্মিলা। প্রায় তিন মাস ঢাকায় থাকার পর রোববার রাতে তিনি ফিরে যান যুক্তরাজ্যে।

২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে মারা যান আরাফাত রহমান কোকো। তারপর থেকে যুক্তরাজ্যের লন্ডনে থাকেন স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়ে। মাঝে মাঝে ঢাকায় এসে শাশুড়ি খালেদা জিয়ার বাসায় থাকেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: