সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

ফিফার বর্ষসেরা খেলোয়াড় লেভান্ডভস্কি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৯২

নিউজটি শেয়ার করুন

ব্যালন ডি’অরে খুব কাছে গিয়েও জিততে পারেননি। তবে ফিফা দ্য বেস্টের পুরস্কারটি ঠিকই নিজের করে নিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভান্ডভস্কি। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ‘ফিফ দ্য বেস্ট’ খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।

টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন লেভান্ডভস্কি। এবার তিনি মেসির সঙ্গে হারিয়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে। ফিফার প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল তাদের।

বুন্দেস লিগায় রেকর্ড ৪১ গোল করে ইউরোপিয়ান স্যু জিতে নিয়েছেন লেভান্ডভস্কি। এর মধ্যে ২৪ গোল করেছেন ২০২১ সালে। এছাড়াও এ বছর অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে দুই গোল ও ফাইনালে এক অ্যাসিস্ট করেন লেভান্ডভস্কি। ব্যালন ডি’অরের মতো এখানেও তিনিই মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: