রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ঝালকাঠিতে দুই ব্যক্তিকে জরিমানা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৩৩

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠির রাজাপুরে দুই ব্যক্তিকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বাইপাসমোড়ে জাটকা ইলিশ বিক্রি ও দুপুরে বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ স্বীকার করায় মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো উপজেলার দক্ষিন রাজাপুর এলাকার মৃত হোসেন আলী হাওলাদারের ছেলে মো. রুস্তুম হাওলাদার (৬০), উত্তর উত্তমপুর এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. হেমায়েত হোসেন (৪৫)। তাদের কাছ থেকে ২৫ কেজি জাটকা উদ্ধার করে এতিমখানায় বিতরণ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: