রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

করোনার বাধা ডিঙিয়ে দুই বছর পর শুরু পুলিশ সপ্তাহ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১২৭

নিউজটি শেয়ার করুন

করোনা মহামারির কারণে গত বছর বাংলাদেশ পুলিশের বড় সম্মেলন পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হয়নি। তবে এবার করোনা চোখ রাঙানিকে উপেক্ষা করে কঠোর বিধি-নিষেধ অনুসরণের মধ্যে দিয়ে দুই বছর পর শুরু হলো পুলিশ সপ্তাহ-২০২২। আজ রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি প্যারেডে ভার্চুয়ালি উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন।

পাঁচ দিনব্যাপী (২৩-২৭ জানুয়ারি) পুলিশ সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সপ্তাহকে ঘিরে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।

বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নিয়েছেন।

এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য, ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

 

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: