মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শাবিপ্রবি’র দেড়শ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১২৯

নিউজটি শেয়ার করুন

ঢাকা থেকে আটক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে সিলেট মহানগরীর জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে মামলা (নং-১১(০১)’২২) দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অসৎ উদ্দেশ্যে অর্থ যোগান দিয়ে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই পাঁচজন ছাড়াও মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি দেখানো হয়েছে।

মামলায় গ্রেফতার পাঁচজন হলেন, টাঙ্গাইল জেলার সখিপুর দারিপাকা গ্রামের মতিয়ার রহমান খানের ছেলে হাবিবুর রহমান খান (২৬), বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন লক্ষীকোলা গ্রামের মুইন উদ্দিনের ছেলে রেজা নুর মুইন (৩১), খুলনা জেলার সোনাডাঙ্গা ১২৫/১১ ছাত্তার বিশ্বাস রোডের মিজানুর রহমানের ছেলে এএফএম নাজমুল সাকিব (৩২), ঢাকা মিরপুর মাজার রোডের জব্বার হাউসিং বি-ব্লকের ১৭/৩ বাসার একেএম মোশাররফের ছেলে একেএম মারুফ হোসেন (২৭) এবং কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন নিয়ামতপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ফয়সল আহমেদ (২৭)।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: