রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের মদনপুরের এক পোশাক কারখানায় ভয়াবহ আগুন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৯৮

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইল নামে পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, হঠাত লাগা আগুনে মানুষ দিকবিদকি ছুটার কারণ কয়েকজন আহত হয়েছিলেন। তবে মৃত্যুর বা বড় ধরণের হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জাগো নিউজকে বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন তাৎক্ষণিক হতাহত ও আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: