রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

বান্দরবানে গোলাগুলিতে সেনা কর্মকর্তা নিহত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪

নিউজটি শেয়ার করুন

বান্দরবা‌নে রুমা জোনের (২৮ বীর) রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সেনা টহল দলের ওপর হামলা চালিয়েছে জেএসএস (মূল দ‌লে) সদস্যরা। এ সময় তাদের গুলিতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও গুলিতে আরও এক সেনা সদস্য আহত হয়েছেন। পরে সেনা সদস্যদের চালানো পাল্টা গুলিতে জেএসএসের তিন সদস্য মারা গেছে।

নিহত সেনা কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান। তি‌নি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সি‌নিয়র ওয়া‌রেন্ট অ‌ফিসার ছিলেন। আহত সেনা সদস্যের নাম মো. ফি‌রোজ। ত‌বে নিহত ‌জেএসএস সদস্যদের নাম জানা যায়নি।

গতকাল বুধবার (২ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রুমার ব‌থিপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। ঘটনাস্থল থেকে একটি এসএমজি, তিনটি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: