মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৫

নিউজটি শেয়ার করুন

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সূত্র জানায়, ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে গত সপ্তাহে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশের সময় চেয়ে প্রস্তাব দেয়।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা ১১ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করে ফেলব। এরপর প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। সেটা ১২-১৪ ফেব্রুয়ারির মধ্যেই হবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: