রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে ডুরার শোক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশান (ডুরা)। কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ডুরার সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক শাহেদ শফিক গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

সংগঠনটির নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৮ বছর। ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে জন্ম পীর হাবিবুর রহমানের।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: