মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে; জনগণের ওপর আমাদের আস্থা আছে। আশা করি, আগামী নির্বাচনে জনগণ আমাদের ভোট দেবে। কারণ, দেশকে আমরা বদলে দিয়েছি। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা সংকটে নানা ধরনের প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ মার্কিন ডলার।

প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার এবং আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সব ধরনের সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। দেশের কেউ গৃহহীন থাকবে না।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: