শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, সংক্রমণে জার্মানি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩

নিউজটি শেয়ার করুন

করোনা মহামারিতে মৃত্যু কমলেও বন্ধ হচ্ছে না। এক দেশ করে করে কখনো বাড়ছেতো কখনো কিছুটা কমছে। এবার মৃত্যুতে সবার উপরে যুক্তরাষ্ট্র আর সংক্রমণে জার্মানি। দেখা যায়, শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনার দৈনিক সংক্রমণে শুক্রবার বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল জার্মানি; আর এ রোগে এই দিন সর্বোচ্চ মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। বৈশ্বিক করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবাসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমণের হিসেবে শীর্ষে থাকা জার্মানিতে শুক্রবার করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ২ লাখ ২৯ হাজার ৯৮৯ জন; আর এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ২১৫ জনের।

একই দিন করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখা দেশ যুক্তরাষ্ট্রে শুক্রবার করোনায় মারা গেছেন ১ হাজার ৮৪৪ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৩৩ জন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: