শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ভালোবাসা দিবসে ফুল কিনতে গিয়ে প্রাণ গেল যুবকের

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৭

নিউজটি শেয়ার করুন

ভালোবাসার উপহার ফুল কিনতে রাস্তা পার হচ্ছিলো যুবক এমন সময় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল তাঁর। রাজধানীর মৎস ভবনের অদুরে হাইকোটে’র সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় মো. দিপু নামে (২৬) ওই যুবক নিহত হয়েছে। আজ সোমবার ভোরে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে তাঁর মৃত্যু হয়।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে (শাহবাগ) কে জানানো হয়েছে।

নিহতের খালাতো ভাই মো. মাহবুব জানান, দিপু’র গ্রামের বাড়ি বরিশালে। তার মা মারা যাওয়ার পর থেকে যাত্রাবাড়ীর মৃধা বাড়ি এলাকায় মামা মোশাররফের বাসায় থাকে। তার বাবার নাম জামাল সরদার। দুই ভাইয়ের মধ্যে দিপু ছিল বড়।

তিনি বলেন, আজ ভালোবাসা দিবস আর তাই দিপু ভোর আনুমানিক চার টার দিকে ফুল কিনার উদ্দেশ্যে শাহবাগ এলাকায় গিয়েছিল। ভোরে মৎস ভবনের অদুরে হাইকোর্টের সমনে রাস্তায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পরে ছিল। লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: