সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বাংলাদেশের একাডেমির সঙ্গে যুক্ত হবে ম্যানইউ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১

নিউজটি শেয়ার করুন

দেশের ফুটবলে নতুন ইতিহাস গড়লো বসুন্ধরা কিংস। ঘরোয়া শীর্ষ ফুটবলের প্রথম ক্লাব হিসেবে ইউরোপীয় ধাচের নিজস্ব মাঠে খেলতে নেমে এই ইতিহাস গড়ে দলটি।

এবার জানা গেল, ৩০০ বিঘা জমির উপর গড়ে উঠা বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে গড়ে তোলা হবে একাডেমি। সেই একাডেমির সঙ্গে যুক্ত হবে ইংলিশ ক্লাব জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বসুন্ধরা কিংস অ্যারেনা উদ্বোধন করতে এসে এমনটাই জানালেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে প্রতিনিয়ত কাজ করে চলেছে বসুন্ধরা গ্রুপ। এরই অংশ এই একাডেমি। এরমাধ্যমে দেশের খেলাধুলাকে অনেক দূর নেয়া সম্ভব বলে মনে করছেন দেশের বৃহত শিল্পগোষ্টী বসুন্ধরা।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আমাদের যে ইনডোর একাডেমি করছি সেটায় চেষ্টা করছি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব থেকে আমরা ফ্র্যাঞ্চাইজ নিতে। আমাদের এই একাডেমিতে অন্তত পক্ষে এক হাজার ছেলে থাকতে পারবে, তারা খেলা শিখতে পারবে। মেয়েদের জন্য আমরা একাডেমির ব্যবস্থা রেখেছি এবং বাংলাদেশের মেয়েরা কিন্তু বলা যায় যে গর্ব। খেলাধুলায় তারা অনেক এগিয়ে যাচ্ছে। ফুটবল, ক্রিকেট সব খেলায়। ‘

এর আগে কিংস অ্যারেনার অভিষেকে বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি ম্যাচের মাঝে বেলুন ও কবুতর উড়িয়ে স্টেডিয়ামের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। এসময় আরও উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ও বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান এবং ম্যাচ অফিশিয়ালস ও দুই দলের খেলোয়াড়রা।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: