শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিচয়ে প্রেম, পরে ব্ল্যাকমেইল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৭১

নিউজটি শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথমে বন্ধুত্ব হয়। সেই সম্পর্ক পরে রূপ নেয় প্রেমে। এরপর কথা বলার সময় কৌশলে অশ্লীল-আপত্তিকর ছবি, অডিও ও ভিডিও রেকর্ড। তারপরই শুরু হয় সংগৃহীত আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি।

সম্প্রতি ঢাকার হাজারীবাগের এক তরুণীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। অভিযুক্ত প্রেমিকের নাম মো. মেহমুদ হাসান রিয়াদ।

ভুক্তভোগী তরুণী জানান, রিয়াদ নিজেকে ঢাবির শিক্ষার্থী পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্কে জড়ায়। প্রেমের একপর্যায়ে তাদের ঘনিষ্ঠতা হয় ও কিছু ব্যক্তিগত ছবি আদান-প্রদান হয়। কয়েকদিন পরই রিয়াদ ছবিগুলো মেয়েটির পরিবারের লোকজনকে পাঠিয়ে ও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং টাকা দাবি করে। টাকা না দিলে ছবি-ভিডিও এবং কিছু ব্যক্তিগত কল রেকর্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

একপর্যায়ে মানসিকভাবে বিপর্যস্ত তরুণী বিষয়টি পরিবারকে জানালে তারা ধানমন্ডি থানায় একটি মামলা করেন। এরপর রোববার (৬ মার্চ) ব্ল্যাকমেইলার রিয়াদকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: