রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

নিখোঁজ স্কুলছাত্রের লাশ মিললো সৈকতে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৮০

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সাঈদ হোসেন বাপ্পির (১৪) মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কলাতলী পয়েন্টের কিছু দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাঈদ হোসেন বাপ্পি কক্সবাজারের রামু উপজেলার শামসু আলমের ছেলে।

সাঈদের সহপাঠীরা জানায়, তারা এক সাথে গোসল করতে নামে। সাঈদ সাঁতার জানত না। তারা দুটি টিউব ভাড়া করে নেন। টিউবটি ঢেউয়ের ধাক্কায় উল্টে গেলে সেখান থেকে সাঈদ ছিটকে পড়ে। সাঈদের হাত ধরে থাকলেও চোরাবালির কারণে সেখান থেকে সে আরও দূরে চলে যায়। তাকে বাঁচানোর জন্য সাগরের পাড়ে থাকা সবাইকে আকুতি করলেও কেউ এগিয়ে আসেনি। উল্টো সবাই ভিডিও করছিল।

কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত এক বীচ কর্মী জানান, সকালে সাঈদ ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়।

 

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: