মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

দুই মাস আগে বধূ সাজা ইয়াসমিন জড়ালো কাফনের কাপড়

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৮৪

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার বরুড়ায় দুই মাস আগে রেজাউল নামে এক ‍যুবকের ঘরে বধূ সেজে এসেছিল ইয়াসমিন আক্তার (২১)। আজ শুক্রবার ভোরে বসতঘরে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন এই নববধূ। ভোর পৌনে ৬টায় উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে আলতাফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আসাদুজ্জামান। তিনি বলেন, ভোর পৌনে ৬টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুড়ে যাওয়া বসতঘর থেকে ইয়াসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় তার স্বামী মসজিদে ছিল। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বসতঘরে বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখছি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: