সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ পেলেন শেখ হাসিনা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৫০

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তার জন্য আন্তরিক ধন্যবাদ জা‌নি‌য়েছেন। শুক্রবার ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন থে‌কে পাঠা‌নো এক বার্তায় এ তথ‌্য জানা‌নো হয়।

অভিনন্দন বার্তার উত্ত‌রে শেহবাজ লি‌খে‌ছেন, ভ্রাতৃত্বের যে সুদৃঢ় বন্ধন আমাদের দুই দে‌শের মানুষ‌কে সংযুক্ত করছে, তার গভীর শিকড়ে র‌য়ে‌ছে আমাদের ভাগ করা ইতিহাস, অভিন্ন বিশ্বাস ও অভিন্ন স্বার্থ।

বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে কাজ কর‌তে উন্মুখ জা‌নি‌য়ে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী লি‌খে‌ছেন, দুই দেশের উন্নত ভবিষ্যতের জন্য এবং আমাদের অঞ্চলে টেকসই শান্তি ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধি অর্জনে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।

এর আগে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে পাঠা‌নো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিন্ন সুবিধা অর্জনে চ্যালেঞ্জ মোকাবিলায় সমগ্র অঞ্চলকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: