সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

পাঁচ’শ কৃষক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৭১

নিউজটি শেয়ার করুন

যশোরের কেশবপুর উপজেলার খোপদহি আইপিএ কৃষক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সমিতির সদস্য পাঁচশত কৃষক পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সমিতির পরিচালক সাজ্জাত হুসাইনের সভাপতিত্বে ও সম্পাদক আসাদুজ্জামান এর পরিচালনায় বুধবার সকালে ভান্ডারখোলা দাখিল মাদ্রাসা ময়দানে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা উপ-সহকারী কৃষি অফিসার হাসানুর রহমান, উপদেষ্টা মাস্টার রফিকুল ইসলাম, মফিজুর রহমান, সমিতির ভারপ্রাপ্ত ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য জি এম জুলফিকার আলী জুলু, মাস্টার হাফিজুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল প্রমুখ।
ইমেইলে

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: