বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সিলেটে বন্যার্তদের পাশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২০৫

নিউজটি শেয়ার করুন

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আই এস ইউ)। বুধবার দুপুরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেটের গোবিন্দগঞ্জ ক্যাম্পে মেজর সাইফুল্লাহর হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয় ।

আই এস ইউ এর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের নির্দেশে ও ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজের সহযোগিতায় সিলেটের বন্যায় অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে দ্রুততার সাথে দাঁড়ানোর জন্য দুর্গত এলাকার ৬০০ পরিবারের জন্য এই খাদ্যসামগ্রী পৌছে দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মনিরুল হাসান মাসুম , ডেপুটি লাইব্রেরিয়ান আবু জাফর মোঃ সাইফুল্লাহ , জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক রাইসুল হক চৌধুরীসহ শিক্ষার্থীরা ।

উল্লেখ্য, আইএসইউ এর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দুইদিনের বেতন, আই এস ইউ বোর্ড অব ট্রাস্টের সম্মানিত সদস্য এবং শিক্ষার্থীদের থেকে সংগৃহীত অর্থ দিয়ে এ খাদ্যসামগ্রী প্রদান করা হয় । দ্রুতসময়ের মধ্যে ত্রাণ সামগ্রী পৌছে দিতে পারায় উপাচার্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

এসময় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: