শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

তুরস্কে বাংলাদেশী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১০৭

নিউজটি শেয়ার করুন

তুরস্কের ইস্কেসাহির আনাদোলু বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক হস্তান্ত করা হয়েছে। আজ তুরস্ক দূতাবাসের সভাকক্ষে ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আনাদোলু বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ডঃ ফুয়াত এরদাল-এর কাছে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান সমঝোতা স্মারক হস্তান্তর করেন।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উভয় দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা এবং গবেষণা করার সুযোগ পাবেন। তুরস্কে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতের আমন্ত্রণে রেক্টর প্রফেসর ডঃ ফুয়াত এরদাল সমঝোতা স্মারক বাস্তবায়নে উভয় বিশ্ববিদ্যালয়ের সমর্থন প্রত্যাশা করেন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত মাসুদ মান্নান, এনডিসি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দু’দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং দুই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে। তিনি বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের ঐতিহাসিক, ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপট পুর্নব্যক্ত করেন। সবশেষে তিনি ছুটিরদিনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

পরিশেষে, আব্দুল করিম কুজু মসজিদের প্রধান ইমাম জনাব রাসিম দুরান ঈদ-ই-মিলাদুন্নবি (সঃ) উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: