শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

তেলেগু-হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিলো দক্ষিণ সিটি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৫৭

নিউজটি শেয়ার করুন

তেলেগু ও হরিজন সম্প্রদায় হতে ৭৫ জন প্রার্থীকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ সোমবার (২৯ মে) তেলেগু সম্প্রদায় হতে ২৫ জন এবং হরিজন সম্প্রদায় হতে ৫০ জন প্রার্থীকে করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ প্রদান করে দপ্তর আদেশে জারি করা হয়।

করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ‘শর্ত সাপেক্ষে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে’ এ আদেশ জারি করা হয়েছে বলে দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

নিয়োগকৃত পরিচ্ছন্নতাকর্মীগণ দৈনিক ৫৭৫ টাকা হারে মজুরি প্রাপ্য হবেন এবং তাদের চাকুরী নিয়মিতকরণ বা স্থায়ীকরণের কোনো সুযোগ না থাকাসহ মোট ৬টি শর্তে এ নিয়োগ চূড়ান্ত করে দপ্তর আদেশে জারি করা হয়েছে। তেলেগু-হরিজন সম্প্রদায় হতে ৭৫ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিলো দক্ষিণ সিটি

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: