শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সড়ক বিভাজকের গাছ কাটায় ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করলো ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৪৭

নিউজটি শেয়ার করুন

মিরপুরস্থ টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণকালে গাছ কর্তন করায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস এম রহমান ইন্টারন্যাশনালকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এছাড়াও দায়িত্বে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত ডিএনসিসির দুইজন উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জুন) বিকালে এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসানের স্বাক্ষরিত পৃথক ৩টি অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বিনা অনুমতিতে গাছ কর্তন করে কাজের শর্ত ভঙ্গ করায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস এম রহমান ইন্টারন্যাশনালকে আগামী ১ (এক) বছর সময়ের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল প্রকার দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে অযোগ্য বলে ঘোষনা করা হয়।
এছাড়াও ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে প্রদত্ত উক্ত কাজের কার্যাদেশ বাতিলের সিদ্বান্ত নেয়া হয়।

উক্ত কাজে দায়িত্ব অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সুজা উদ্দিন মামুন এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ সুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা শীর্ষক প্রকল্পের আওতায় মিরপুরস্থ টেকনিক্যাল ক্রসিংয়ে (প্রধান সড়ক) একটি নতুন ফুটওভারব্রীজ নির্মান কাজ চলমান। উক্ত কাজের সাথে অন্তর্ভুক্ত টেকনিক্যাল ইন্টারসেকশনের তিন দিকে সড়ক বিভাজক নির্মাণ কাজ চলছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: