বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, মরদেহ ফেলা হয় ডোবায়

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৩৭

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মুক্তিপণ না পাওয়ায় ফাতেহা আক্তার (৭) নামে এক শিশুকে হত্যা করেছে অপহরণকারীরা।  সোমবার (০২ অক্টোবর) রাতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের শুঁটকি কান্দি গ্রামের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাতেহা আক্তার ওই গ্রামের প্রবাস ফেরত বাছেদ মিয়ার মেয়ে।

এ ঘটনায় অভিযুক্ত নিহত শিশুর ফুফাতো ভাই দরিয়াদৌলত গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে নাজিম (১৯) ও শুঁটকি কান্দি গ্রামের মমিন মিয়ার ছেলে আলাউদ্দিনকে (২১) আটক করেছে পুলিশ।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, শিশুটি গত ৩০ আগস্ট বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাচ্ছিল না। এরই মধ্যে শিশুটির পরিবারে মোবাইল ফোনে কল দিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। শিশুটির পরিবারের সদস্যরা মুক্তিপণ না দিয়ে বিষয়টি থানায় জানালে পুলিশ তদন্ত শুরু করে।

তিনি আরও জানান, সোমবার সন্ধ্যায় প্রযুক্তির সহায়তায় পুলিশ দুই তরুণকে আটক করে। তাদের দুজনের মোবাইল ফোনে শিশুটিকে অপহরণ ও মুক্তিপণ দাবি সংক্রান্ত চ্যাটিং পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটিকে হত্যার পর ডোবার পানিতে লুকিয়ে রাখার কথা জানায় তারা। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের দেখানো ডোবা থেকে শিশু ফাতেহার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওসি  জানান, এ ঘটনায় দুইজনকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। শিশুটির পরিবার থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: