মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৪৬২

নিউজটি শেয়ার করুন

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে ২০৪ কার্টুন অবৈধ ভারতীয় অরিশ ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

২৬ জানুয়ারী রবিবার বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোনের আওতাধীন প্রশিক্ষণ টিলা এলাকায় ভোরে রাঙ্গামাটিগামী চাঁদের গাড়ীতে  তল্লাশি চালিয়ে ২০৪ কার্টুন ২১৪০ প্যাকেট সিগারেট ও দুইটি লাগেজ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। যার আনুমানিক বাজার মুল্যে ৩ লক্ষ টাকা। অভিযানে নেতৃত্ব দেয়া বিজিবির নায়েব সুবেদার কামাল হোসেন মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

এসব আটককৃত সিগারেট কাস্টমস অফিসে জমা দেয়ার কথা জানায় বিজিবি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: