বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নিরাপত্তায় এআইয়ের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে সেমিনারে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ৩৮

নিউজটি শেয়ার করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গ্রহণের সুযোগ ও চ্যালেঞ্জ, এআই-সংক্রান্ত নীতিমালা প্রণয়ন এবং সাইবার কার্যক্রম ও আধুনিক যুদ্ধে এআইয়ের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে একটি সেমিনারে বিস্তারিত আলোচনা হয়েছে।

সেমিনারে আশফাক জামান একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনা শেষে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা। এতে অংশগ্রহণকারীরা এআই গ্রহণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এআই-সংক্রান্ত নীতিমালা ও মানদণ্ড প্রণয়নে স্থানীয় চাহিদার গুরুত্ব এবং পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে এআইয়ের প্রভাব নিয়ে মতবিনিময় করেন।

আলোচনায় সাইবার কার্যক্রম এবং আধুনিক যুদ্ধে এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালা ও মানদণ্ড প্রণয়নের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি, টিই (অব.)-এর সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিবৃন্দ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রযুক্তি ও আর্থিক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অংশ নেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: