
নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল আইডি থেকে সাবেক প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সম্পর্কে কুরুচিপূর্ণ ও বাজে মন্তব্য করায় নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার প্রফেসর মােঃ আব্দুল বারী নওগাঁ সদর মডল থানায় সাধারণ ডায়েরী করেছেন।
ওই আইডি থেকে গতকাল শনিবার বিকেলে এ ধরনের বাজে মন্তব্য করা হয়। এরপর হাসপাতাল কৃর্তপক্ষের নজরে আসে বিষয়টি। এই ঘটনায় কলেজের অধ্যক্ষ নওগাঁ সদর থানায় শনিবার সন্ধ্যায় সাধারণ ডায়রী করন।
নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোঃ আব্দুল বারী জানান, ওই আইডিটি ভুয়া আইডি। বিষয়টি জানতে পেরে থানায় আমি নিজেই বাদি হয়ে একটি সাধারণ ডায়েরী করেছি।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সােহরাওয়ার্দি হােসন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে আইটি বিভাগ।