রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সুনামগঞ্জে ১৩জন সুস্থ পুলিশ সদস্যকে ফুল দিয়ে পুলিশ সুপারের শুভেচ্ছা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ১৬৭

নিউজটি শেয়ার করুন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় কর্মরত ৪০জন পুলিশ সদস্যর মধ্যে ১৩জন সদস্য সুস্থ হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনে সুস্থ হওয়া সকল পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, পুলিশ ইন্সপেক্টর মোঃ আব্দুল লতিফ তরফদার প্রমুখ।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এই প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে মৃত্যুর মিছিল চলছে। এর প্রার্দূভাব আমাদের বাংলাদেশে পড়ায় সাধারন মানুষকে সচেতন করতে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য সরকারের নির্দেশনা বাস্তাবায়ন করতে দিনরাত মাঠে কাজ করার কারণে সুনামগঞ্জ জেলায় মোট ৪০ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা শহরের ওয়েজখালীস্থ পুলিশ হাসপাতালে নিবিড় আইসোলেশনে থেকে ডাক্তারদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরো জানান, ইতিমধ্যে ১৩ জন পুলিশ সদস্যর নমুনা নেগেটিভ হওয়ায় তারা পুরোপুরি সুস্থ হয়েছেন। ১৩জন চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা আইসোলেশনে রয়েছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, বাকি সদস্যরাও দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারো তারা তাদের কর্মস্থলে ফিরে এসে জনসাধারনের জানমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাবেন বলে জানান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: