রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

মধুপুরে ব্যক্তিগত তহবিল থেকে ২৭৮ পরিবারকে অর্থ সহায়তা করলেন কৃষিমন্ত্রী

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ২২৬

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের মধুপুরে বন্যা ও করোনা পরিস্থিতিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি তার স্বেচ্ছাধীন তহবিল থেকে ২৭৮টি পরিবারের মাঝে ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়। শুক্রবার (১৭ ই জুলাই) সকাল ১১ টায় মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক, উপজেলা সহকারী কমিশনার( ভুমি)  এম এ করিম,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবিনা ইয়াসমিন সহ বিভিন্ন ইউনিয়নের  চেয়ারম্যান বৃন্দ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা জানান ২৭৮ টি পরিবারের মাঝে ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবিনা ইয়াসমিন এর হাতে বাড়ি বাড়ি গিয়ে করোনা টেস্টের জন্য একটি অত্যাধুনিক গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: