মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ১৬৫

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে ফাইদুল ইসলাম নামে ১২ বছর বয়সের এক কিশোরের মৃত্যু হয়েছে। ১৯ জুলাই রবিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাটপাড়া গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। দুপুরে কোদাল দিয়ে বাড়ির উঠানে জমে থাকা পানি বের করার চেষ্টা করছিল কিশোর ফাইদুল। ঠিক তখন উঠানের পার্শ্বের আইল কাটার সময় বজ্রপাত হয়, এতে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।

নিহত ফাইদুল জাবরহাটের হাটপাড়া গ্রামের মতিফুর রহমানের ছেলে। নিহত কিশোর হাট পাড়া আইডিয়াল কেজি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র।

এ খবর নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল আনাম ডন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: