সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪ আসামির কারাদণ্ড মওকুফ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অগাস্ট, ২০২০
  • ১৫২

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ৪ জন আসামীকে ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার ক্ষমতা বলে সরকার কর্তৃক অবশিষ্ট কারাদন্ড মওকুফ করে মুক্তি প্রদান করা হয়েছে।

আসামিরা হলেন- ঠাকুরগাঁও জেলার অধিবাসী লবানু বর্মন, মাজেদুর রহমান, তোফাজল হোসেন এবং নওগাঁ জেলার অধিবাসী হানুফা বেগম। শুক্রবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। আসামীদের প্রত্যেকে ২১ বছরের অধিক কারা ভোগ করেছেন এবং বাকি সাজা মওকুফ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সহকারী কারা মহা পরিদর্শক আমিরুল ইসলাম জানায়, এই আইনের আওতায় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ৩২৯ কয়দিকে কারাদন্ড মওকুফ করে মুক্তি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: