বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে কৃষিবিদ ইনস্টিটিউশন কর্তৃক জাতীয় শোক দিবস পালন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অগাস্ট, ২০২০
  • ২০১

নিউজটি শেয়ার করুন

স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে ঠাকুরগাঁওয়ে শোক দিবস পালিত হয়েছে।

কৃষি ইনস্টিটিউশন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার (১৫ আগষ্ট) তাদের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আফতাব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তুলা উন্নয়ন কর্মকর্তা শাহানা আক্তার, বিএডিসি ঠাকুরগাঁওয়ের উপপরিচালক কৃষিবিদ মনজুরুল আলম, বিএডিসি কন্ট্রাক গ্রোয়ার্স এর উপ পরিচালক কৃষিবিদ ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন উপ পরিচালক (বীউ) বিএডিসি ঠাকুরগাঁওয়ের কৃষিবিদ তাজুল ইসলাম ভূইঞাঁ।

সভায় সভাপতি কৃষিবিদ আফতাব হোসেন তার বক্তব্যে বিশেষভাবে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রথমেই বাংলাদেশে উন্নয়নের ছোয়া লেগেছে আর তাঁর অবদানের কারনেই কৃষি আজ উন্নয়নের দারপ্রান্তে পৌছেছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: