শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে প্রতিদিন বাড়ছে করোনা রোগী, নতুন শনাক্ত ৩০

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অগাস্ট, ২০২০
  • ১২০

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও জেলায় আজও গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০ জন মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৪৭ জনে।

শনিবার (১৫ আগষ্ট) রাতে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মো: মাহফুজার রহমান সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ৩০ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। সদর উপজেলায় – ১২ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় – ৬ জন, পীরগঞ্জ উপজেলায় – ৪ জন এবং হরিপুর উপজেলায় – ৮ জন। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৬৪৭ জন। যাদের মধ্যে ৩০৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এবং জেলাতে এপর্যন্ত মৃত্যুর সংখ্যা ১০ জন। জেলা সিভিল সার্জন সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩২৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১১৫ জন, হরিপুর উপজেলায় ৭২ জন, রাণীশংকৈল উপজেলায় ৭৬ জন ও পীরগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ জন। জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৬৪৭ জন। এবং তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ‌ছাড়পত্র পেয়েছেন সর্বমোট ৩০৬ জন। এবং জেলাতে এপর্যন্ত মৃত্যু  হয়েছে ১০ জনের।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: