মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

নান্দাইলে আগুনে পুড়ে ছাই দুই গরু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৭১

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বাটালী গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র ভ্যানচালক মতিউর রহমানের গোয়াল ঘরে আগুন লেগে গোয়াল ঘর ও গোয়ালে থাকা দুই গরু পুড়ে গেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।
বীরবেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন জানান, গোয়ালঘরের ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত। আগুনে গোয়াল ঘর এবং গোয়ালে থাকা ২টি গরু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে অসহায় দরিদ্র পরিবারের শেষ সম্ভল দুটি গরু ও গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি
হয়েছে বলে দাবী করেন মতিউর রহমান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: