মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

নান্দাইল পৌর সদরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে : ওসি মিজানুর রহমান

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৬

নিউজটি শেয়ার করুন

নান্দাইল মডেল থানার নবযোগদানকারি ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন নান্দাইল পৌর সদরকে সিসি ক্যামেরার আওতায় অানা হবে। গত মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সন্ধ্যায় নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময় সভা এ কথা বলেন।

নব যোগদানকারি ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, নান্দাইল উপজেলাকে মাদক, জুয়া, চুরি, চাঁদাবাজি, ইভটিজিং এর অপরাধ নিয়ন্ত্রনে পৌর সদরের গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে। যাতে করে কেউ অপরাধ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে পৌর মেয়র উপজেলা চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।

এ ব্যাপারে সকলের সাথে কথা বলে তাৎক্ষণিক পৌর সদরকে সিসি ক্যামেরায় আওতায় আনা হবে।

ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, অপরাধ দমনে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় টহল জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: