বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে অসহায় লুৎফন নেসার বাড়ির নির্মাণ কাজের উদ্বোধন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২০৭

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার দৌলতপুর হাজিপাড়া গ্রামের অসহায় লুৎফন নেসার বাড়ি নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ (১৪ সেপ্টেম্বর) সোমবার দুপুরে বাংলাদেশ এডমিনিস্ট্রেট সার্ভিস এসোসিয়েশন এর পক্ষ থেকে প্রায় ৩ লক্ষ টাকা ব্যায়ে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘড় নির্মান প্রকল্পের কাজ পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।

শিবগঞ্জ পৌরসভার লুৎফন নেসা একজন অসহায়, দরিদ্র নারী। তার কোনো নিজস্ব জমি জায়গা নেই, বর্তমানে সে তার ভাই এর বাসায় আশ্রায়াধীন রয়েছে। এই নির্মান কাজের জন্য এলাকাবাসী শিবগঞ্জ  উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: