বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১৬৩

নিউজটি শেয়ার করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়েছে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখার যৌথ আয়োজনে ১১ই অক্টোবর রোববার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। এ সময় নৃত্য, সঙ্গীত, একক অভিনয়সহ বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় ১৯ জন প্রতিযোগী।

পরে প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: