বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদকের মায়ের মৃত্যুতে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র পক্ষ থেকে দোয়া ও মোনাজাত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১৬৬

নিউজটি শেয়ার করুন

ঢাকা থেকে বহুল প্রচারিত জাতীয় দৈনিক গণকণ্ঠ ও দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআইয়ের সিনিয়র সদস্য টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুর মাতা ফাতেমা বেগম গত শুক্রবার বিকেলে বার্ধক্যজনিত কারণে নোয়াখালী জেলার সোনাইমুড়ী নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সম্পাদকের মায়ের আত্মার শান্তি কামনা করে আজ রবিবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ফারুক আহমেদ পিনু মিলনায়তনে দোয়া ও শোকসভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি ও বাংলাদেশ বেতারের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে উক্ত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাব এর নির্বাহী কমিটির সভাপতি, আরটিভির জেলা প্রতিনিধি শেখ হাসান বেলাল,
সাধারন সম্পাদক বাংলাদেশের আলোর কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও সময় দিগন্তের সম্পাদক নাহিদ হাসান তিতাস, সাংগঠনিক সম্পাদক দৈনিক গণকন্ঠের কুষ্টিয়া জেলা প্রতিনিধি কে এম শাহীন রেজার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, দৈনিক মুক্তির বার্তা সম্পাদক চাঁদ আলী, মায়া টিভির জেলা প্রতিনিধি জাহিদ হাসান ডন, গণমুক্তির জেলা প্রতিনিধি জীবন, দৈনিক নওরোজ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, দৈনিক ডেসটিনি পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি নওশাদ আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব উপস্থিত সকলেই দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদকের মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: