বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

নান্দাইলে বিএমএসএফ এর কেন্দ্রীয় নেতা আহমেদ আবু জাফরের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ২৩৪

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা মহাসচিব আহমেদ আবু জাফরের রোগ মুক্তি কামনায় নান্দাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিএমএসএফ নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) আছর বাদ নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব কার্যালয়ে দোয়া অনুষ্টিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন কমিটির নান্দাইল উপজেলা শাখার সহসভাপতি এইচএম মিজান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক নান্দাইল উপজেলা শাখার সভাপতি ফজলুল হক ভূইয়া, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ন সম্পাদক রুহুল আমিন ও জহিরুল ইসলাম লিটন,সাংগঠনিক সম্পাদক জিন্নাতুল ইসলাম মিলন, আমিনুল ইসলাম আশিক,প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু মিয়া, সদস্য আসাদুজ্জামান আসাদ, আতিকুর রহমান শাকিল, মোঃ আব্দুল বাছেদ।

উল্লেখ্য, আহমেদ আবু জাফর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: