বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সাংবাদিকের পিতৃবিয়োগ, মনীন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক আর নেই

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ১৫৫

নিউজটি শেয়ার করুন

বৈশাখী টেলিভিশনের সহকারী বার্তা সম্পাদক বিশ্বজিৎ দত্ত ভৌমিক ও বাংলাদেশ পোষ্ট অনলাইনে বার্তা সম্পাদক অমিয় দত্ত ভৌমিকের বাবা মনীন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক আর নেই।

তিনি শুক্রবার (২৩ অক্টোবর ২০২০) রাতে মহাখালী ইউনিভার্সাল হসপিটালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

মনীন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ময়মনসিংহের গৌরীপুর উপজেলা এলাকা তাতকুরা গ্রামের বাসিন্দা। সমাজে তিনি একজন সমাজ সেবক হিসেবে ব্যাপক পরিচিত।

শনিবার তাঁকে গ্রামের পারিবারিক শ্মশানে ধর্মীয় রীতি অনুসরণ করে দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,‌৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সমাজ সেবক মনীন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের মৃত্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। নেতৃবৃন্দ স্বর্গীয় মনীন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের আত্মর শান্তি কামনা করেছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: