রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সারাদেশে মসজিদে মসজিদে তৈৗহিদী জনতার বিক্ষোভ : ফ্রান্সকে বয়কট ও বর্জন অব্যাহত রাখার দাবি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩৫৮

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সে প্রকাশ্যে রাসূল সা. এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে ২৭ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি থেকে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আহ্বানে আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা সারাদেশের প্রতিটি মসজিদে দোয়া ও নামাজের পর মসজিদের ইমাম-খতীবের নেতৃত্বে তৌহিদী জনতার মিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
দেশের প্রতিটি মসজিদ থেকে স্বত:স্ফূর্তভাবে ঈমানদার রাসূলপ্রেমিক জনতা মিছিলে অংশ নেন। এতে সারাদেশ মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে যায়।
দেশব্যাপী মিছিলের অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে পুরানা পল্টন জামে মসজিদ থেকে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি মিছিল পল্টন মোড়, জিরোপয়েন্ট হয়ে পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলহাজ্ব আব্দুর রহমান,আলহাজ্ব আলতাফ হোসেন, মুফতী মোস্তফা কামাল, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন ও পণ্য বর্জন অব্যাহত রাখতে হবে। ফ্র্যান্সের রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানাতে হবে এবং সংসদ অধিবেশন ডেকে ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব করতে হবে। দাবিগুলো হলো ১. বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা ২. ফ্রান্সের সাথে বাংলাদেশের সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ৩. ইসলাম ও রাসূল সা.কে অবমাননার জন্য ফ্যান্সের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা প্রার্থণা ৪. অবিলম্বে ওআইসিতে ফ্যান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন ও ৫. বাংলাদেশে ইসলাম ও মহানবী সা. বিরুদ্ধে কটুক্তি বন্ধে কঠোর শাস্তির আইন প্রণয়ন করতে হবে। নেতৃবৃন্দ বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের আবেগ অনুভুতির প্রতি শ্রদ্ধা রেখে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের মত বাংলাদেশ সরকারকেও ফ্রান্সের ইসলামবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অন্যথায় সরকার থেকে দেশবাসী মুখ ফিরিয়ে নিবে।
এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: