বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকায় আগুন দিতে গিয়ে একব্যাক্তি দগ্ধ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ১৮২

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকাতে আগুন দিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে সাদেকুল ইসলাম (৩৫) নামে একব্যক্তি ।

গত ৪ নভেম্বর বুধবার সন্ধায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজারে অগ্নিদগ্ধের এ ঘটনা ঘটে। দগ্ধ হওয়া সাদেকুল ইসলাম রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের দানেশ আলীর ছেলে।

জানাযায়,ফ্রান্সে বিশ্বনবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজাগাঁও ইউনিয়ন তৌহিদী জনতার আয়োজনে গত বুধবার বিকেলে পাটিয়াডাঙ্গী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকাতে জুতার মালা পড়িয়ে আগুন দিতে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ হয় সাদেকুল ইসলাম। পরে স্থানীয়রা সাদেকুলকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

সাদেকুল বর্তমানে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিবাগে ভর্তি রয়েছে এবং সে স্বুস্থ রয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: