বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে গর্ত, দেখার কেউ নেই

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ১৪৬

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে গত বছরে সড়কে ঢালাই উঠে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ গর্তের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে প্রায় ১৩ মাস ধরে একটি গর্ত সৃষ্টি হয়েছে। আর এই গর্তে বিপদ সঙ্কেত হিসাবে একটি বাশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জনান, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথের রাস্তার এই অংশে গত বছর বৃষ্টির সময় গর্ত সৃষ্টি হয়েছিল। পরে বেশকয়েকটা দুর্ঘটনা হওয়ার পর কর্তৃপক্ষ বিপদ সঙ্কেত হিসেবে একটি বাশের খুটি দেয়। পাশেই উপজেলা অফিস, পৌর ভবন,সড়ক ও জনপদ অফিস তবুও এই গর্তটি মেরামর করছেন না।

হাসপাতালের আরএমও আব্দুল জব্বার জানান, আমি বিষয়টি উপজেলার মাসিক মিটিংএ নির্বাহী অফিসারকে জানালে তিনি পৌরসভার মেয়য়কে জানাতে বলেন। মেয়রকে জানালে তিনি বলেন এখন কোন বরাদ্দ নেই। বরাদ্দ আসলে মেরামত করা হবে।

এব্যাপারের পীরগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী নুর মো: শাহজাহান শাহ্ বলেন, আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবো

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: