রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে বাধা মেনে নেয়া যায় না : ইসলামী আন্দোলন ঢাকা জেলা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪৯৯

নিউজটি শেয়ার করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা ও সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসাইন অরাজনৈতিক সংগঠন রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন আয়োজিত রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে প্রশাসনের বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অরাজনৈতিক সংগঠনের মহানবী হযরত মুহাম্মদ সা.এর জীবনী আলোচনা অনুষ্ঠানে বাধা দিয়ে সরকার চরম ইসলাম বিদ্বেষীর পরিচয় দিয়েছে। এতে রাসূল সা. প্রেমিক জনতাকে মর্মাহত ব্যথিত করেছে।
তারা বলেন, সরকার যে পথে হাটছে তা তাদের জন্য সুখকর হবে না। রহমাতুল্লিল আলামীন কনফারেন্স কোন যেনতেন আলোচনা নয়, বরং হযরত মুহাম্মদ সা. এর জীবনী আলোচনা। এখানে রাজনৈতিক গন্ধ তালাশ করলে সরকারকে চরম মূল্য দিতে হবে। নবীপ্রেমিক জনতার হৃদয়ে আঘাত করলে কেউ নিরবে বসে থাকবে না।
এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: