বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

মাধবপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ১৬৬

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়েছে। (২৫ নভেম্বর) বুধবার সকালে উপজেলা পরিষদের অর্থায়নে ২০১৯-২০ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ১শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। উক্ত বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারাণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মজিব উদ্দীন তালুকদার ওয়াসীম, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: