সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

কলকাতায় থাকছেন না সাকিব!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১২৪

নিউজটি শেয়ার করুন

আইপিএলের গত আসরের নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিজের পুরনো দলে ফিরলেও প্রত্যাশা মেটাতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। অন্যদিকে ইয়ন মরগ্যানের নেতৃত্বে কলকাতা আসরের ফাইনালে খেললেও অধিনায়ক নিজে ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। এবার এই দুই বিদেশি কোটার খেলোয়াড়কেই ছেড়ে দিতে চলেছে দলটি। কেকেআরের এক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ‘ইনসাইড স্পোর্টস’।

গত আইপিএলে কলকাতার জার্সিতে ৮ ম্যাচ খেলে ব্যাট হাতে ৯.৪০ গড়ে মাত্র ৪৭ রান এবং বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন ৩ কোটি ২০ লাখ রুপির সাকিব। প্রত্যাশা পূরণ করতে না পারায় কলকাতাকে দুইবার (২০১২, ২০১৪) শিরোপা জেতানোয় ভূমিকা রাখা অলরাউন্ডারকে ছেড়ে দিচ্ছে কলকাতা।

অন্যদিকে ইংলিশ অধিনায়ক মরগ্যান ১৭ মাচ খেলে ১১.৮ গড়ে করেছিলেন ১৩৩ রান। অথচ তাকে ৫ কোটি ২৫ লাখ রুপি খরচ করে দলে রেখেছিল কলকাতা। অধিনায়ক হিসেবে অবশ্য দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে তাকে রাখতে চায় না কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: