রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় ৭৪ লাখ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১৯৭

নিউজটি শেয়ার করুন

বিশ্বে ক্রমাগতভাবে বাড়ছে অভিবাসীর সংখ্যা। পৃথিবীর বিভিন্ন দেশে এখন ২৮ কোটি ১০ লাখ অভিবাসী রয়েছে। এর মধ্যে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় ৭৪ লাখ। অভিবাসী সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২২’-এ এ তথ্য উঠে এসেছে। বুধবার এ প্রতিবেদনটি প্রকাশ করে আইওএম। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে আইওএমের বাংলাদেশ কার্যালয়।

প্রতিবেদনটিতে গত দুই বছরে বিশ্বব্যাপী অভিবাসন খাতের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে বিষয় বিশ্লেষণ বিবেচনায় নেওয়া হয়েছে অভিবাসনের ঐতিহাসিক ও সমসাময়িক কারণগুলো।

আইওএম বলছে, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী চলাচলে নিয়ন্ত্রণ এবং ভ্রমণে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিপর্যয়, সংঘাত ও সহিংসতার কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বেড়েছে। বিশ্বে বর্তমানে আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা ২৮ কোটি ১০ লাখ। অভিবাসী প্রেরণে বাংলাদেশ বিশ্বে ৬ষ্ঠ এবং রেমিট্যান্স গ্রহণে অষ্টম।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: