বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

তেঁতুলিয়ায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১৩৭

নিউজটি শেয়ার করুন

তেঁতুলিয়ায় বাংলাদেশ কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চৌরাস্তা বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকলীগের আয়োজনে এ সভার উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন। সভায় সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল।
সভায় কৃষকলীগের তেঁতুলিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তফিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক  জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম মোল্লা, শালবাহান ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক কবির হোসাইনসহ উপজেলার সাতটি ইউনিয়নের তিন শতাধিক নেতাকর্মীবৃন্দ।
বর্ধিত সভায় উপজেলা পর্যায়ে কৃষক লীগের কমিটিগুলো আগামী দিনে কীভাবে কাজ করবে এবং দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠন পরিচালনা করা ছাড়াও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন প্রধান অতিথি আব্দুল লতিফ তারিন। তিনি বলেন, সাংগঠনিক প্রসার বৃদ্ধি ও শক্তিশালী করতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: