বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

আজ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১২২

নিউজটি শেয়ার করুন

আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। বিপিএলের অষ্টম আসর শুরুর আগে আজ সোমবার (২৭ ডিসেম্বর) হবে খেলোয়াড় ড্রাফট। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ড্রাফট শুরু হবে দুপুর ১২টায়। এই ড্রাফট থেকে স্কোয়াড তৈরি করবে অংশগ্রহণকারী ৬ দল।

এই ড্রাফটের আগে দলগুলো ১ জন স্থানীয় এবং ৩ জন করে বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জন ক্রিকেটার। যেখানে ড্রাফট লিস্টে বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে বড় কোন তারকা ক্রিকেটারের নাম নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ড্রাফট শুরু হবে দুপুর ১২টায়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: